জার্মানি’র স্টুটগার্টে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

 ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জার্মানির স্টুটগার্টে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করেছিলেন ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে স্টুটগার্টে  প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে স্থানীয় একটি অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে ঈদ পরবর্তী বাংলাদেশীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। স্টুটগার্টে ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এতে অংশগ্রহন করেন। মনোমুগ্ধকর এই অনুষ্ঠান পরিচালনা করেন তানিয়া হামিদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আকতারুল আলম বাবুল, মো: আলম মিল্টন, নাদিম ইউসুফ, মোহাম্মাদুল হক রিপন, হাছান, দুলাল, আমির হোসেন নাসির প্রমুখ। জার্মান প্রবাসী শিল্পীদের একের পর এক গান, নৃত্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিল। অনুষ্ঠানে একাধিক গান পরিবেশন করেন তাপসি রয়। রুমকি ব্যানার্জীর নৃত্য উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহন ছিল লক্ষণীয়। বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন ফলে ঈদ পুনর্মিলনীটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায়। আয়োজকরা জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রবাসে সবাই যেন মিলেমিশে থাকতে পারে সে জন্যই তাঁরা এই মিলনমেলার আয়োজন করেছেন।
হাবিবুল্লাহ আল বাহার, জার্মান প্রবাসী সাংবাদিক ।
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.