জনগণ হ’লে বাঁকা —এস.আই.তানভী

ওরা ভাই ভীষণ চালাক,

জনগণকে দিবে না তালাক।

ওরা জনসভার মঞ্চে উঠে

মাইক্রোফোনে তোলে ঝড়,

ওরা জনগণকে বুঝিয়ে দেয়

তারা কভু নয় রে পর।।

নয় ছয় আর সাত পাঁচে

ভুলিয়ে রেখে জনগণ,

নিজের পেট বোঝাই করে;

করে দেশটাকে ভক্ষণ।

ভাবছো; জনগণ ভীষণ বোকা?

মারপ্যাঁচ তো কিছু বোঝে না!

লুটেপুটে খাও যত পারো

জনগণ তো কিছু বলছে না।

এমনি করে চলতে থাকবে;

এই কথাটা ভেবো না,

জনগণ জাগবে যেদিন;

সেদিন পালানোর পথ পাবে না।।

ওরে এখনো সময় আছে

আর দিওনা ধোকা,

পাবে না কূল-কিনারা

জনগণ হ’লে বাঁকা।

আজকে তুমি বড্ড নেতা

চামচা ঘুরে পিছে পিছে,

জনগণ পেটাবে যেদিন তোমায়

বুঝবে, চামচারা ছিলো মিছে মিছে।।

ইতিহাস সাক্ষ্য দেয়-

জনগণের ভাঙলে ঘুম,

স্বার্থবাদী নেতাদের

পালানোতে পড়বে ধুম।।

দেশকে ঠকিয়ে আর কতকাল

একা ভালো থাকবে তুমি?

বেশিদূর নয়; অচিরেই করবো বধ

হুংকারের কম্পিত জনগণের হৃদ ভূমি।

সেদিন প্রাণ বাঁচাতে পালাবে ঝাঁকে ঝাঁক

জনগণ যেদিন তোমাদের দিবে তালাক।

20190412_074204

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.