সাকিব আনোয়ারকে আহ্বায়ক করে নাগরিক ছাত্র ঐক্যের ৩১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে , গতকাল ঢাকার একটি হোটেলে ছাত্রঐক্য আয়োজিত একটি অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন ছাত্র ঐক্যের বিদায়ী আহ্বায়ক নাজমুল হাসান , এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক একসময়ের ডাকসুর ভিপি মাহামুদুর রহমান মান্না , বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শহিদুল্লাহ কায়সার, ডাঃ জাহেদুর রহমান, এবং বিদায়ী আহ্বায়ক নাজমুল হাসান, নতুন আহ্বায়ক সাকিব আনোয়ার ।
প্রধান অতিথির ভাষণে মাহামুদুর রহমান মান্না বলেন, দেশে আজ পর্যন্ত যে সব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের ছাত্র সংগঠন তারা স্বাধীনভাবে ছাত্রদের অধিকারের জন্য এবং দেশের কল্যাণের জন্য জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারেনি , তিনি বলেন বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবজনক ইতিহাস রয়েছে , মুক্তিযুদ্ধ সহ দেশের সমস্ত আন্দোলন সংগ্রামে ছাত্রদের অগ্রণী ভুমিকা ছিল , বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আবার ছাত্রদের ভুমিকা পালনের সময় এসেছে , গণতন্ত্র উদ্ধারে ছাত্র ঐক্যকে আন্দোলনের লক্ষ্যে সারাদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ঐক্য শাখা গঠনের জন্য নতুন নেতাদের প্রতি আহব্বান জানিয়ে তৎপর হওয়ার আহ্বান জানান ।
শুদ্ধস্বর/এইচ বি

