বগুড়া ৬ আসনে মান্নাকে মনোনয়ন দিতে চায় বিএনপি

বগুড়া ৬ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি, এই বিষয়ে শুদ্ধস্বর ডটকমের পক্ষ থেকে মান্নার সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন, কিন্তু তিনি নির্বাচন করবেন কি না এ বিষয়ে স্পষ্ট কিছু বলেন নি । শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুলকে তিনি জানান, বিএনপির উচ্চ পর্যায় থেকে প্রস্তাব দেয়া হয়েছে কিন্তু তিনি এখনও সিধান্ত নেন নি , এ ব্যাপারে বিএনপির সাথে আর কোন   আলোচনা হয়নি । তিনি বলেন নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন করে লাভ নেই , সরকার এই নির্বাচনে নিরেপেক্ষ থাকবে এর কোন গ্যারান্টি নেই । তিনি বলেন জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল হিসেবে সবার সাথে আলোচনা করেই সিধান্ত নিতে হবে ।

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি শপথ না নেয়াতে আসনটি শূন্য ঘোষণা করা হয় , নির্বাচন কমিশন  ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ শে জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

শুদ্ধস্বর/ আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.