খাদ্যের ছয় উপদান আর কলার আয়রনে ছোবল লুকায়িত

আকাশ দম ধরে থাকলে যে কোনো সময় ঝড় উঠতে পারে। এটা স্বীকার করতেই হবে, বর্তমান সরকার দেশের জঙ্গি দমনে যেভাবেই হোক স্টেড ফরোয়ার্ড বা বন্দুক যুদ্ধের নামে হলেও বেশ কার্যকরী ফলাফল এনে দিয়েছে। বর্তমানের পরিস্থিতিতে বেশ অনেক দিন যাবত্ জঙ্গি খেলার নিশানা দেখা যাচ্ছে না। আমরা সাধারণত জনগণ বেশ স্বস্তিতেই আছি বলা যায় ।  আম জনতা হিসেবে আশা রাখতে চাই এই ভয়াবহ জঙ্গিদের ছোবল থেকে আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দেশ কে সব সময় রক্ষা করতে পারবেন এবং চেষ্টার ত্রুটি নিশ্চয়ই করবেন না।  কেননা এক হলি আর্টিজেন দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে যে নেতিবাচক সাড়া ফেলেছিলো তার রেশ কিন্তু এখনও পুরোপুরি যায়নি বা শেষ হবার নয়। আমরাও মনে করি সরকার সেটা আমাদের মতন সাধারণ মানুষের চেয়ে বেশিই ভালো বুঝেন বিষয়টি ।

আকাশে দম ধরার কথা বলছিলাম ! হ্যাঁ জেনে বুঝেই বলেছি। কেন বললাম এই কথা ? লক্ষ্য করুন, আজকেই ” মানবাধিকারকর্মী সুলতানা কামাল সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেবার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন ” ! উপরেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রশংসা করলাম তা ঠিক আছে। তবে এখানে স্পষ্ট করে বলা ভালো যে, আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি কিছু শেষ করতে পেরেছে কিন্তু তাদের কার্যক্রমে কিছুতেই পরিলিক্ষত হয় না যে এই জঙ্গিদের আদর্শকে কোনো ভাবে আঘাত হানতে পেরেছে ! আর যতদিন তাদের আদর্শের স্থানে আঘাত হানা না যাবে, ততদিন গোমট আকাশ থেকেই হঠাত্ করে আবার সেই হলি আর্টিজেনের মত কিছু ঘটিয়ে ফেলে।

হ্যাঁ আদর্শে হাত দেওয়া এবং এর ধ্বংস করা নিশ্চয়ই অনেক বড় পরিসরের কাজ। তবে এটাও সত্য এটা করা ছাড়া সম্পূর্ণ রূপে জঙ্গি দমন হবার নয়। । আজকাল ইহুদি নাসারদের ফেসবুক/ইউটিউব  ব্যবহার করে আমাদের তথাকথিত আলেম ওলামায়েগণ বেশ জোরেসরেই সামাজিক বাজারে আছেন। এই যোগাযোগ মাধ্যমে বর্তমানে যেভাবে ওয়াজ মাহফিলের বংশ বিস্তার করে দ্রুততর সবখানে বিদ্বেষ মূলক ইসলামকে ছড়িয়ে দিচ্ছে, তাতে করে মনে হচ্ছে এটার পিছনে সরকার কোনো নজরই দিচ্ছেন না।  লক্ষ্যণীয় যে এই মাধ্যমে তথাকথিত ওয়াজের নামে যেভাবে গলা উঁচিয়ে, ” জোরে বলুন ঠিক কিনা “ বলে ভিন্ন ধর্ম এবং নারী বিরোধী কথাবার্তা বলছেন , সেটা ইতিমধ্যেই অনেক অনেকখানি সীমা ছাড়িয়ে গেছে। এমন কিছু ভিডিও পাওয়া যায়, যা কিনা নারীদের নিয়ে  শতভাগ মিথ্যাচার এবং অবমাননাকরতো বটেই। আশ্চর্যের বিষয় হলো এই সব আলেমদেরকে নাকি হেলিকপ্টারেও চড়িয়ে মাহফিলে আনা হয়! আবার হাজারো যুবক তরুণদের বেশ আগমন দেখা যায় । এই বৃদ্ধ যুবক তরুণদের মুখ থেকে , ” ঠিক কিনা ?” বলে আবার স্বীকারোক্তিও নেয় ! কিছু কিছু ইসলামের যুদ্বের কথা ( যেমন বদরের যুদ্ধ ) বলে প্রকাশ্যে হত্যা করাকে যায়েজ বলে ” ঠিক কিনা “ বলে স্বীকারোক্তি নিচ্ছে। আর মাহফিলের প্রায় সকলকেই দেখা যায় হাত উঁচিয়ে সায় দিচ্ছে।  এরা কোরআন তাফছিরের নামে সারাক্ষণ গীবত গায়, সাথে ইসলাম গেলো বলে আফসোসে হুমরি খায় ! আর নারীদের নিয়ে কথা নেই এমন একটি মাহফিলও খুঁজে পাওয়া ভার !

দুঃখজনক হলো,  মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কটূক্তি করে দশ/বারো ঘন্টা পরেই জেলের ভিতরে আছে , এমন উদহারণ আছে। মাঝে একবার শোনা গেলো সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় ১৫/১৬ জন হুজুর(!) কে সতর্ক করেছে । অথচ তারপর প্রায় মাসখানেক সময় পাড় হলেও একটি ভিডিও বন্ধ তো হয়নি বরং আরো নতুন নতুন ভাবে নতুন বক্তাদের উপস্থিত বেড়েছে ! নতুন রূপে আরো বেশি কুরুচিপূর্ণ নারী ও ভিন্ন ধর্ম বিরোধী বক্তব্যে এখন ইহুদি নাসারদের বাজার সয়লাব !

লেখার শেষে ছোট্ট করে সেই মূল কথায় আসি। আদর্শের জায়গা । সরকার বা দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর যতদিন পর্যন্ত হুশ না হবে , ততদিন পর্যন্ত কিছুই হবে না। আর হুশের জায়গাটি হলো এদের নিয়ে রাজনীতি করা। ইতিমধ্যেই অনেক প্রমাণ হয়ে গেছে, সেটা আর আলাদা করে না বলাই ভালো। এদেরকে নিজেদের সামান্য ভোটের ফয়দা নিতে যতই দুধ কলা দিয়ে পুষেন না কেন , সময় মত এরা ছোবল দিবেই দিবে। এদের ধ্বংসন থেকে কোনো ওঝা বা বিজ্ঞানও কাউকে বাঁচাতে পারবে না । দুধ কলার পিছনের মূল বার্তাটির একটি মনোবিজ্ঞান আছে। আর সেটি হলো দুধের মাঝে খাদ্যের ছয়টি উপাদানই আছে ,শুধু নেই আয়রন বা লৌহ জাতিয় উপাদানটি। সেই আয়রনটি থাকে কলায়। এবার ভেবে দেখুন এদেরকে দুধের সাথে খাদ্যের ছয় উপদান আর কলা থেকে আয়রন দিয়ে কতটা লৌহমানবী বানাবেন সব কিছুকে তছনছ করে দিতে ! সুতরাং সময় থাকতেই সাধু সাবধান ।

20181221_172132

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.