৬ মাসের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. তারেক মিয়া (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার কটিয়াদী-মানিকখালী সড়কের বাগরাইট নামক স্থানে। তিনি কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লার মৃত মো. ফজলু মিয়ার পুত্র ও মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ছাত্র। ডা. আ. মান্নান মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে বিকাল ২ টায় অনুষ্ঠিত এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের ১ম বর্ষ বোর্ড সমাপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জন্য ভর্তি করা হয়। বিকালেই তার মৃত্যু হয়। ৬ মাস পূর্বে তারেকের পিতা মো. ফজলু মিয়াও সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.