শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে কোন বাংলাদেশী হতাহতের খবর পাওয়া যায়নি ঃ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ

শ্রীলঙ্কায়  সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো বাংলোদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশির হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

আজ রবিবার সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে আরও ৪ শতাধিক ব্যক্তি।

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশন সেখানে থাকা বাংলাদেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। মিশনে একটি হটলাইন খোলা হয়েছে যাতে করে যে কেউ যোগাযোগ করতে পারে।

তিনি আরো জানান, শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশিদের বাসায় বা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.