শ্রী লঙ্কায় ফেসবুক বন্ধ করে দেয়া হলো চার্চে হামলা পরবর্তী গুজব এড়াতে। দেশজুড়ে অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি। দুদিনের বাড়তি ছুটি ঘোষণা।
২০০৯-এ ২৬ বছর স্থায়ী গৃহযুদ্ধ অবসানের পর এত খারাপ দিন আর আসেনি দেশটিতে। দশ বছর পর আবার শ্রী লঙ্কা হঠাত পুরানো অস্থির সময়ে ফিরে গেল।
পুরো দেশ হতবাক। বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হিন্দু কেউ বুঝতে পারছে না কে এটা ঘটালো। এত ব্যাপক বিস্তৃত সমন্বিত হামলা বিশ্বের অন্যত্রও কমই হয়েছে সমকালে।
স্বাভাবিকভাবে দেশ-বিদেশের কারো বড় সহায়তা আছে এই সন্ত্রাসী কাজে।
এবছরই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। সবাই চেষ্টা করছে বটে, তবে নির্বাচনের সংগেও এই ঘটনার কোন যোগসূত্র মেলাতে পারছে না।
সাংবাদিক লেখক আলতাফ পারভেজের ফেসবুক স্ট্যাটাস থেকে ।

