সুলতান মনসুর ও মোকাব্বির খান সংসদে গিয়ে নির্লজ্জতার পরিচয় দিয়েছে, ডিবিসির টকশোতে মান্না

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুলতান মনসুর ও মোকাব্বির খান সংসদে গিয়ে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। ঐক্যফ্রন্টের চুড়ান্ত সিদ্ধান্ত ছিলো কেউ শপথ নিবে না। তারা দুইজন কথা না রেখে শপথ নিয়ে জাতির সাথে তামাশা ও নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। জাতীয় নির্বাচন সরকার একতরফা ভাবে গায়ের জোরে আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে করেছে। তারা দুইজনই ঐক্যফ্রন্টের থেকে নির্বাচিত হয়েছিলেন। ঐক্যফ্রন্ট থেকে আরো ৬ জন বিজয়ী হয়েছেন।

বুধবার   রাতে  ডিবিসির রাজকাহন অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচন অবৈধ হয়েছে সেখানে শপথ নেয়া প্রশ্নই আসে না। ঐক্যফ্রন্টের যে ৮ জন বিজয়ী হয়েছে সেটা সরকারই আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে দিয়েছেন। নয়তো ঐক্যফ্রন্ট ৮ আসন পেতো না। ভোট সুষ্টু হলে ঐক্যফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হতো। সুলতান মনসুর ও মোকাব্বির খান এখন নৌকায় উঠতে চান।

তিনি আরো বলেন, সুলতান মনসুর ও মোকাব্বির খান বলেছেন তার নাকি একসময় আওয়ামী লীগ করেছে বিধায় পাশ করেছে। যে প্রার্থীরা ধানের শীষ নিয়ে নির্বাচিত হয় তারা কীভাবে নৌকার ভোটে পাশ করে। তারা নাকি কখনোই আওয়ামী লীগ ছাড়েন নাই। অথচ তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। কতটুকু নির্লজ্জতা থাকলে এটা বলতে পারে। তারা যে আশায় নৌকায় উঠার জন্য তাদের সাথে গেছে শেষ পর্যন্ত তাদের আশা পূরণ হবে না। কারণ যাদের কথার কোনো ঠিক নেই তাদের কে কেউ বিশ্বাস করবে না। নবনীতার উপস্থাপনায় এই টক শোতে আরও ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম এবং কল্যাণ পার্টীর চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.