প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের মা-বাবার সাক্ষাৎ

যৌন হয়রানীর প্রতিবাদ করায় হত্যাকাণ্ডের শিকার নুসরাত জাহান রাফির মা-বাবা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের বাবা একেএম মুসা ও মা শিরিন আক্তারসহ দুই ভাই শেখ হাসিনার সঙ্গে  দেখা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন নুসরাতের মা। প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না।
প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। সাক্ষাতের সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.