পহেলা বৈশাখে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী ছাড়া অন্য কেউ এক সাথে বসা যাবে না

পহেলা বৈশাখে মোটরসাইকেলে স্বামী বা স্ত্রী একসঙ্গে বসতে পারবেন, অন্য কোন আরোহী বহন করা যাবে না। একযোগে বা দলগতভাবে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

পহেলা বৈশাখ উপলক্ষে সিলেট মহানগর পুলিশের জারি করা নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, ‘ইতোমধ্যে সিলেট পুলিশ সদর দফতর থেকে মহানগর পুলিশের ছয়টি থানার ওসি ও সহকারী পুলিশ কমিশনারদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি মহানগরীর বাসিন্দাদের সর্তক করে ১৩টি নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাঙালির অন্যতম বড় উৎসব পহেলা বৈশাখকে নির্বিঘ্ন করতে শনিবার থেকে মহানগরজুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। পাশাপাশি মহানগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকি।

আর সার্বিক অবস্থা তদারকি করার জন্য পুরো মহানগরজুড়ে কাজ করছে গোয়েন্দা সংস্থার কয়েকটি ইউনিট।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.