আজ বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রগতিশীল ছাত্রজোটের আয়োজনে ‘নববর্ষ হোক প্রতিরোধের’ শিরোনামে একটি যৌন সন্ত্রাস বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নববর্ষ উদযাপনে আসা সাধারণ নাগরিকও অংশ নেন। উক্ত মানববন্ধনে বক্তব্যে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবীর বলেন,সাগর রুনি হত্যা থেকে শুরু করে নুসরাত জাহান পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডে ক্ষমতাসীনদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে।ফলে বারবার অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে।’তিনি যৌন সন্ত্রাস সহ সকল অপরাধের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।মানব বন্ধনে আরও উপস্থিত ছিলেন,ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিলানী শুভ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুম্মন প্রমুখ।
অন্তর / শুদ্ধস্বর

