নিজের অবর্তমানে ছোট ভাই জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিলেন এরশাদ, তবে এটাই ফাইনাল কি না তা তিনি বলেননি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নিজের অবর্তমানে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন।

শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, নিজের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করছি।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ জাপার কো-চেয়ারম্যান, উত্তরসূরি ও সংসদীয় বিরোধী দলীয় উপ-নেতার পদ থেকে ছোট ভাই জি এম কাদেরকে সরিয়ে দেয়া হয়। এক সাংগঠনিক নির্দেশে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল। পরে জাপা অধ্যুষিত রংপুরের প্রায় সবগুলো জেলা, মহানগর ও উপজেলার নেতারা সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের হুমকি দেন। পরে আন্দোলনের মুখে গত ৪ এপ্রিল জি এম কাদেরকে ফের জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে পূর্ণবহাল করা হয়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.