খালেদা জিয়ার মুক্তির দাবীতে রোববার বিএনপির ৬ ঘণ্টা অনশন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ এপ্রিল (রোববার) রাজধানীতে অনশন কর্মসূচি করবে বিএনপি। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০২ এপ্রিল)   বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জিয়া পরিবারের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.