শ্রীলঙ্কার জনগনের প্রতি গভীর সহানুভূতি জানালেন মান্না

রোববার সকালে    সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে তিন হোটেল ও তিন গির্জায় যে পৈশাচিক রক্তাক্ত হামলা হয়েছে তা প্রগতিবাদ ও মানবতার বিরুদ্ধে আগ্রাসী আক্রমণের সামিল। ঘটনায় এখন পর্যন্ত ২০৭ জন মারা গেছেন। গত কিছুদিন পূর্বে নিউজিল্যান্ডের মসজিদে আক্রমণ আর আজ শ্রীলংকায় চার্চে আক্রমণ উভয়ই একই ধর্মান্ধ চিন্তার বহি:প্রকাশ ।

অন্ধ মৌলবাদী চিন্তার ক্রমশ বিকাশে আজ প্রগতিশীল ও সৃজনশীল সমাজের বিকাশের পথ রুদ্ধ প্রায়। এই ধরনের আগ্রাসী কর্মকান্ডের বিকাশ রোধ করতে না পারলে অাগামীতে সমাজ অন্ধ বলয়ে প্রবেশ করবে। এই ধরনের জঘন্য পাশবিকতা হতে পরিত্রান পাওয়ার একমাত্র পথ ধর্মীয় ভেদাভেদ ভূলে মানুষ হিসাবে সকলকে ঐক্যবদ্ধ হওয়া ।

সর্বশেষে, আমি ও আমার দল নাগরিক ঐক্য এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও শ্রীলংকার জনগনের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি ।  নাগরিক ঐক্যের আহ্বায়ক  মাহামুদুর রহমান মান্নার ফেসবুক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।

শুদ্ধস্বর/ এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.