সুইডেন যদি অনুরোধ করে, তাহলে উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে তাদের হাতে তুলে দিতে বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের কাছে আবেদন করেছেন কমপক্ষে ৭০ জন এমপি। লিখিত ওই আবেদনের একটি কপি টুইটে পোস্ট করেছেন বিরোধী লেবার দলের স্টেলা ক্রেসি।
এ খবর দিয়ে বিবিস অনলাইন জানাচ্ছে, বৃহস্পতিবার বৃটেনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেপ্তার করা হয় অ্যাসাঞ্জকে। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করার অভিযোগ রয়েছে। তার প্রতিষ্ঠান মার্কিন সরকারের ক্লাসিফাইড বা গোপনীয় স্পর্শকাতর সব ডকুমেন্ট হ্যাক করে প্রকাশ করে দিয়েছিল। এ জন্য তাকে ফেরত চায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে তার বিরুদ্ধে সুইডেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ আছে। ওই অভিযোগ অস্বীকার করে অ্যাসাঞ্জ দাবি করেছেন, তিনি স্কটহোম সফরের সময় দু’জন নারীর সঙ্গে তাদের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

