শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন চিফ রির্টার্নিং কর্মকর্তা

সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন চিফ রির্টার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। রোকেয়া হলে একটি কক্ষ থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়। এরপর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

হল থেকে বের হওয়ার পথে হলের ছাত্রীরা তাকে ভোট চোর, ভুয়া ভুয়া, যোচ্চোর ও দালাল বলে স্লোগান দিতে থাকে। তার পিছু পিছু আসতে থাকেন। রোকেয়া হল থেকে বের হয়ে কলা ভবন পর্যন্ত চলে এই স্লোগান। এরমাঝে কয়েকজন মাহফুজুর রহমানের গায়ের ওপর এসে পড়েন। তখন তিনি কলাভবনে একটি রুমে আশ্রয় নেন।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.