নির্বাচন বর্জনকারী ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ছাত্রলীগের

ডাকসু নির্বাচন বর্জনকারী ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে ছাত্রলীগ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি এই অভিযোগ করেন। এ সময় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সময় রাব্বানি বলেন, ছাত্রদল ও বাম সংগঠনগুলো ছাত্রলীগ ঠেকাও নীতিতে এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে আমরা অতীতের যেকোনো ষড়যন্ত্র রুখে দিয়েছি, এবারও রুখে দিতে চাই। ছাত্রলীগের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন তিনি।
সকালে কুয়েত মৈত্রী হলে ছিল মারা ব্যালট পেপার উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে রাব্বানি বলেন, সেটি ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। ওই কাজ ছাত্রলীগের নেত্রীরা করেনি বলে দাবি করেন তিনি।

ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরুল হককে মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি শোভন বলেন, নুরুর গায়ে অঘাতের কোনো চিহ্ন নেই। সে শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.