হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও বিদেশে যেতে পারছেন না বিএনপির দুই নেতা। তারা হলেন আব্দুল আওয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (৯ মার্চ) তাদের বিদেশযাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
গয়েশ্বরে রায়ের কন্যা বিএনপি নেত্রী অপর্ণা রায় শুদ্ধস্বর ডটকমকে জানান প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটকে দিয়েছে এয়ারপোর্টে । স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের ক্লিয়ারেন্স প্রাপ্তির পরই তারা ভারতীয় ভিসা নেন , তারপরও তাদের না যেতে কারন আমাদের বোধগম্য নয় ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘এর আগে কোনও সময় আমাকে ক্লিয়ারেন্স দেয়নি, এ রকম হয়নি। শনিবার একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্রের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্র কলকাতা আর আমার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর যাওয়ার পর দুজনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়নি, ফ্লাইট চলে গেছে।’
তিনি বলেন, ‘আমি আবার রাত সাড়ে ১১টার সময় ফ্লাইট বুক করেছি। ব্যবসায়িক কাজে সেখানে যাবো আমি। হায়দ্রাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে আমার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।’

