ভারত-পাকিস্তান সীমান্তে ভারি গোলাবর্ষণ, উত্তেজনা তুঙ্গে

নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মিরে পাকিস্তানি সেনারা ভারি গোলা ও গুলি ছুড়েছে বলে দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আজকের দিনে এ নিয়ে মোট ৩ বার অস্ত্রবিরতি ভঙ্গ করেছে পাকিস্তান। জম্মু শহর থেকে প্রায় ১৫৯ কিলোমিটার দূরে লাইন অব কন্ট্রোল সংলগ্ন নওশেরা ও সুন্দারবানি সেক্টরে এই গোলাবর্ষন করা হয়। হামলার পর এলওসি থেকে ৫ কিলোমিটারের মধ্যে থাকা সকল বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। হামলার পর উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সেনারা এর জবাবে গোলা ছুরছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

গত ১২ ঘন্টার মধ্যে এটা দু’দেশের মধ্যে দ্বিতীয় বারের মত গুলি বিনিময়। এর আগে মঙ্গলবারেও এই সীমান্তেই দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়। নওসেরাতে ৩ ঘন্টাব্যাপী গোলাগুলি হয় বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়। 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.