আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) শপথ নিচ্ছেন না গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির হোসেন খান। বুধাবার গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় প্যাডে লেখা হয়েছে গণফোরাম সংগঠনের প্রতীক উদীয়মান সূর্য ২৩০ সিলেট-২ আসনে থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান অনির্বায কারণ বশত আগামীকাল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।
এবিষয়ে মোকাব্বির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সম্মিলিতভাবে বসেছিলাম। সেখানে আমরা ঠিক করেছি পরবর্তি তারিখ নির্ধারণ করে আমরা স্পীকারকে জানাবো। তবে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একমত আছি। আমরা আরেকটু সময় নিচ্ছি। তিনি বলেন, সুলতান মনসুর উনিতো প্রেসিডিয়ামে নেই। এজন্য এই মুর্হুতে শুধু আমার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।


