পাঞ্জাবের শিখদের পাকিস্তানের পক্ষে অবস্থান

ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির শিখরা। পাঞ্জাবের পাকিস্তান অংশে থাকা শিখরা বৃহ¯পতিবার হাসানাবদাল গুরুদোয়ারা সাহিব থেকে মিছিল নিয়ে বের হয়। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। এ খবর দিয়েছে পাকিস্তানি দৈনিক ডন।
গুরুদোয়ারা সাহিব থেকে শিখ নেতারা বলেন, পাকিস্তানের পক্ষে সামরিক পোষাক ছারাই প্রত্যেক শিখ যুদ্ধ করতে প্রস্তুত। শিখ সম্প্রদায় পাকিস্তানের সঙ্গে আছে বলেও ঘোষণা করেন তারা। এসময় সমাবেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেয়া হয়। একইসঙ্গে ভারতবিরোধী প্ল্যাকার্ডও দেখা যায় সেখানে। শিখ নেতারা বলেন, তারা ভারতীয় সীমান্ত থেকে কাছে বসবাস করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.