দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি।
একই সময় গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নেননি।
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়ী হলেও জোটের সিদ্ধান্ত না থাকায় এতদিন শপথ নেননি। আজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলেন সুলতান মনসুর।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুলতান মনসুর শপথ নেয়ার তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম।দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করার কথা ভাবছে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দলটি।
সুলতান মনসুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে শিগগিরই স্পিকারের কাছে চিঠি দেবে গণফোরাম।সেই চিঠি মোতাবেক ব্যবস্থা নেবেন স্পিকার।

