জজকোর্টের লিফট ছিঁড়ে ৮ জন আহত

ঢাকা জজকোর্টের ছয়তলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা।

ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মহানগর দায়রা জজকোর্টের ছয়তলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। এতে ৮ জন আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.