ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এনিয়ে বার্নাব্যুতে টানা তিন ম্যাচে হেরেছে লসব্লাঙ্কসরা। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে চ্যাম্পিয়নস লীগে শেষ ষোল থেকে বিদায় নিতে হল কোচ সান্তিয়াগো সোলারির শিষ্যদের।
চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল-আয়াক্সের ম্যাচে শুরু থেকেই টালমাটাল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লীগে প্রথমবার বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধে ১৮ মিনিটে ২ গোল হজম করতে হয়েছে স্বাগতিকদের। কিন্তু ম্যাচে প্রথম গোল করে এগিয়ে দিতে পারতে ফরাসি ফুটবলার রাফায়েল ভারানে। ম্যাচে ষষ্ঠতম মিনিটে ভাসকেজের ক্রসে মাথা ছোঁয়াতে পারলেই গোল পেতেন ভারানে। উল্টো টনি ক্রুসের ব্যাকপাসে বল পায় সার্বিয়ান মিডফিল্ডার ডুসান টাডিচ।
পরে টাডিচে পাস থেকে গোল করে আয়াক্সকে এগিয়ে দেন জিয়েখ। ম্যাচের ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেভিট নেরেস।
এবারও টাডিচের পাস থেকে রিয়ালের জালে বল জড়ান তিনি। ম্যাচের ২৪ তম মিনিটে ভিনিসিয়ুসের শট আটকে দেন আয়াক্সের গোলরক্ষক। তাতে আরেক বার হতাশ হতে হয় রিয়ালকে। তবে, ম্যাচের প্রথমার্ধে লকাস ভাসকেজ ও ভিনিসিয়ুসে চোট পেয়ে মাঠ ছাড়া রিয়ালের জন্য দুর্ভাগ্যের। প্রথমার্ধে আর কেউই গোল করতে পারেনি।
বিরতির পর ফিরে ৬২ মিনিটে গোল করে স্কোরলাইনটাকে ৩-০ করেন টাডিচ। ম্যাচের ৭০ মিনিটে গোলে শোধ করেন রিয়াল মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। কিন্তু তার দুই মিনিট পরই ফ্রি কিক থেকে করে গোল করে বিদায় ঘন্টা বাঁজান ডেনিশ মিডফিল্ডার লাসে স্কোনে।রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২২ বছর পর প্রথমবারের মত কোয়র্টারফাইনালে উঠল নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স।

