মার্চপাস্টের পুরোভাগে অপর এক পতাকা নিচু করে ধরে মার্চপাস্টের নেতৃত্ব দিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছেন ষাটের দশকের প্রখ্যাত ছাত্রলীগ নেত্রী, স্বাধীনতার নিউক্লিয়াস কর্মী, স্বাধীনতা সংগ্রামী ঝিলু শামসুন্নাহার ইকো। ইকোর পেছনে অন্যদের সঙ্গে কাঁধে রাইফেল নিয়ে প্রথম সারির সর্ব ডানে মার্চপাস্টে শরিক হয়েছেন আরেক প্রখ্যাত ছাত্রলীগ নেত্রী, নিউক্লিয়াস কর্মী, স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতার পর রাজনৈতিক সংগঠক ও জাসদনেত্রী বর্তমানে প্রয়াতা মমতাজ বেগম। তিন সারির মার্চপাস্টে মমতাজ বেগমের ডানে, মাঝের সারির শীর্ষে রয়েছেন ছাত্রলীগ নেত্রী ফরিদা খানম সাকী এবং সাকীর ডানে, সর্ব বামের সারির শীর্ষে রয়েছেন ছাত্রলীগ নেত্রী ফোরকান বেগম। এরা প্রত্যেকেই সে সময়কার স্বাধীনতা-সংগ্রামের কিংবদন্তীতুল্য নারী সংগঠক এবং মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধা। মার্চপাস্টের অন্যদের চেনা যাচ্ছে না বলে নামোল্লেখ করা গেল না।
ওপাশে মঞ্চে দাঁড়িয়ে মার্চপাস্টের সালাম গ্রহণ ও পতাকার প্রতি অভিবাদন করছেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ৪ নেতা ডাকসু সহ-সভাপতি আ স ম আবদুর রব, ডাকসু সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন, ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাজাহান সিরাজসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ ।।
কৃতজ্ঞতা : লিনু হক এবং সুমন মাহামুদ
-
Sumon Mahmud – জাগো নারী জাগো বহ্নি শিখা – https://www.youtube.com/watch?v=fViGQxzEUkA
-
আরিফুলহক তাপস ভৃগু যুগের এই নিষ্ঠুর বন্ধন হতে,
মুক্তির এ বারতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবনা। -
Sumon Mahmud – ABC News_26th March 1971_ Hoisting of Swadhin Bangla Flag_23rd March 1971 – https://www.youtube.com/watch?v=oaLThNZp6is
-
youtube.com -
Khairul Alam We had similar program in Khulna where Joy Bangla bahini Chief Sk .Abdul Qyaum hoisted the flag and we paid respect as member of Joy Bangla bahini, the picture is missing.
-
1 Reply
-
Masudur Rahman দয়া করে পোস্টটা পাবলিক করে দেন তবে শেযার অপশন ওপেন হবে।








