রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। নিহত বিদেশি ওই ব্যক্তির নাম নিরস। তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। এ ছাড়া ঢাকা মেডিকেলে আবদুল্লাহ নামে একজন মারা গেছেন বলে জানানো হয়।
এছাড়াও আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বালুগ্রামের নজরুল ইসলামের ছেলে পারভেজ সাজ্জাদ (৪৭) বনানী ক্লিনিক, দিনাজপুর জেলার বালিয়াকান্দি উপজেলার আবুল কাশেমের ছেলে মামুন (ইউনাইটেড হাসপাতাল, আমিনা ইয়াসমিন (৪০) (অ্যাপোলো হাসপাতাল), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

