লাফিয়ে পড়ে মাকসুদুর মারা গেলেন স্ত্রী রুমকি নিখোঁজ

রাজধানীতে আবারও আগুন। আবারও সাধারণ মানুষের করুণ মৃত্যু। অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীর এফ আর টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যে সংখ্যা আরও বাড়তে পারে। এই হতভাগ্য ৭জনের মধ্যে একজন ট্রাভেল এজেন্সিতে কর্মরত মাকসুদুর রহমান (৩৫)। একই ভবনে থাকা তার স্ত্রী রুমকির (২৮) কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভয়াবহ এই আগুনে পুরো ভবনটিই পুড়ে গেছে। ভেতরে অনেক লাশ থাকার সম্ভাবনার কথা বলছে উদ্ধারকর্মীরা। আগুন লাগার পর অনেককেই দেখা যায় বিভিন্ন কেবল (তার) ধরে নিচে আসতে এবং লাফিয়ে পড়তে। তাদের মধ্যে একজন মাকসুদুর। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। কিন্তু বাঁচতে পারেননি। ওই ভবনে একই অফিসে চাকরি করা তার স্ত্রী রুমকি বেঁচে আছেন কিনা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.