ভারত-পাকিস্তান রাজনৈতিক তিক্ততার জের এ বার আইপিএলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান।
আগামী ২৩ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল। টুর্নামেন্টের বল গড়ানোর আগে পাকিস্তানের ক্রিকেট সাংবাদিক সাজ সাদিক টুইট করেছেন, ‘‘টেলিভিশন রিপোর্টে বলা হয়েছে, সরকার পাকিস্তানে আইপিএলের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’’

