কর্মসূচী ঠিক করতে শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার (২২ মার্চ) বিকেল ৪টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোমিনুল ইসলাম     শুদ্ধস্বর ডটকম কে  তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , আসম আব্দুর রব, মাহামুদুর রহমান মান্না , কাদের সিদ্দিকি সহ        সহ ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.