তিস্তা অভিমুখে বাসদের লং মার্চ

পানির ন্যায্য হিস্যা আদায় করাসহ উত্তরবঙ্গকে মরুভূমির হাত থেকে রক্ষার দাবিতে তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা সাধুর বাজার এলাকায় পানির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ভাষাসৈনিক ও সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ আফজাল, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রংপুর জেলা বাসদের সভাপতি আবদুল কুদ্দুস প্রমুখ।

পথসভায় ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী থেকে পানি সরিয়ে নেয়ার চক্রান্ত একতরফা পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির প্রতিবাদ জানিয়ে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলে ধরেন বক্তারা।

এর আগে গত বুধবার ২০ মার্চ বগুড়া থেকে শুরু হওয়া এ রোডমার্চটি তিস্তা ব্যারাজে সাধুর বাজার এলাকায় এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.