আজ থেকে দশ বছর আগে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে পাথেয় করে ছায়ানট (কলকাতা) পথচলা শুরু করে। নজরুল মেলা আয়োজন করার পাশাপাশি সারা বছর ধরেই নানান কর্মসূচীর মধ্য দিয়ে ছায়ানট (কলকাতা) এগিয়ে চলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ছায়ানট (কলকাতা) আগামী ২৩শে ও ২৪শে ফেব্রুয়ারী, ২০১৯, নজরুলতীর্থ (নিউটাউন)-এ আয়োজন করতে চলেছে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে দুদিনব্যাপী এক অনন্য রবীন্দ্র-নজরুল উৎসব – ‘সীমানা ভুলে এক সুরে, রবীন্দ্র-নজরুলে’ । প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিতীয় দিন কাজী নজরুল ইসলাম সম্পর্কিত গান, কবিতাপাঠ অনুষ্ঠিত হবে, সাথে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘লাইভ পেন্টিং’, অংশগ্রহণে- বাংলাদেশ ও কলকাতা -এর বিশিষ্ট শিল্পীবৃন্দ ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শ্রীমতী কল্যানী কাজী,ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়,শ্রী রাজেশ্বর ভট্টাচার্য্য, শ্রী অলক রায় চৌধুরী, শ্রী প্রবুদ্ধ রাহা, শ্রীমতী সুস্মিতা গোস্বামী,পন্ডিত মল্লার ঘোষ সহ আরো অনেকে।বাংলাদেশ থেকে বিশিষ্ট চিত্রশিল্পী সোহাগ পারভেজের নেতৃত্বে ৮ জন চিত্রশিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।একক এবং সমবেত ভাবে প্রায় ৩০০ জন শিল্পী ২ দিনের এই উৎসবে অংশগ্রহণ করছেন। সমবেতভাবে রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি পরিবেশনায় পতত্রী, রবি মল্লার, রবি ছন্দম, ঐকান্তিক, আনন্দধারা, সুরপিয়াসী, বিষেরবাঁশী ও ছায়ানটের শিল্পীবৃন্দ। দর্পনারায়ণ চট্টোপাধ্যায় পরিচালিত “পুনশ্চ” নিবেদিত অর্ধশতকন্ঠে রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই উৎসবে সার্বিক সহযোগিতায় Adams Z momo পরিকল্পনা ও পরিচালনা: সোমঋতা মল্লিক

