সেনা এবং জনগনকে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহব্বান জানালেন ইমরান খান

ভারতীয় বিমান বাহিনীর হামলার পর সব ধরণের পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনা ও জনগণকে তৈরি থাকতে বললেন প্রধানমন্ত্রী ইমরান খান। হামলার পর জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন ইমরান। বৈঠকের পর পাকিস্তানের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠকে হাজির ছিলেন, তিন বাহিনীর প্রধান এবং অন্যরা। বৈঠক শেষে দেয়া বিবৃতিতে বলা হয়,

ভারতীয় বিমান বাহিনীর হামলার পর সব ধরণের পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনা ও জনগণকে তৈরি থাকতে বললেন প্রধানমন্ত্রী ইমরান খান। হামলার পর জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন ইমরান। বৈঠকের পর পাকিস্তানের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠকে হাজির ছিলেন, তিন বাহিনীর প্রধান এবং অন্যরা। বৈঠক শেষে দেয়া বিবৃতিতে বলা হয়, ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান সময় মতো এর জবাব দেবে।

‘প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীসহ সকল জাতীয় শক্তি এবং পাকিস্তানের জনগণকে সম্ভাব্য সকল ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।’ বলা হয় বিবৃতিতে।

এর আগে ভারত দাবি করে, পাকিস্তান সীমান্তে প্রবেশ করে হামলায় জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। এতে ২০০ থেকে ৩০০ জন মারা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার রাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.