উড়োজাহাজ ছিনতাইচেষ্টাকারী পলাশের হাতে যে ‘অস্ত্রটি’ ছিল তা খেলনার বলে জানিয়েছে পুলিশ

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইচেষ্টাকারী পলাশের হাতে যে ‘অস্ত্রটি’ ছিল তা খেলনার বলে জানিয়েছে পুলিশ। খেলনা পিস্তলটি আজ পতেঙ্গা থানা পুলিশের কাছে আলামত হিসেবে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম। তিনি বলেন, আলামতটি আমরা পেয়েছি।

বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রোববার বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাই চেষ্টা করে এক যাত্রী। সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী নিহত হয়। পরে নিহত যুবক নারায়ণগঞ্জের পলাশ আহমেদ বলে জানা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.