ভারত আর সৌদি আরবের মধ্যে সম্পর্কটা রয়েছে একেবারে ডিএনএ-তে বললেন সৌদি রাজপুত্র সালমান

পর দু’দিনের সফরে গিয়ে পাকিস্তানের পিঠ চাপড়েছিলেন। আঞ্চলিক শান্তি রক্ষার জন্য। তার পরেই এক দিনের জন্য দিল্লিতে এসে সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমন বললেন, ‘‘ভারত আর সৌদি আরবের মধ্যে সম্পর্কটা রয়েছে একেবারে ডিএনএ-তে।’’

দিল্লির বিমানবন্দরে নামার পর মঙ্গলবার সন্ধ্যায় সব প্রোটোকল ভেঙে সৌদি রাজপুত্রকে জড়িয়ে ধরে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘‘এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।’’

বুধবার সকালে সৌদি রাজপুত্রকে আনুষ্ঠানিক ভাবে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে। এ দিনই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সৌদি রাজপুত্রের। সেখানে পুলওয়ামা কান্ড ও ভারতীয় উপমহাদেশে লাগাতার সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রসঙ্গটি উঠবে বলে বিদেশমন্ত্রক সূত্রের খবর। বৈঠকের পর যৌথ বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী মোদী ও সৌদি রাজপুত্র।সূত্র আনন্দবাজার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.