প্রয়োজনে ভোট বন্ধ করে দেবেন কোন অনিয়ম মানবেন না সিইসি নুরুল হুদা

অনিয়মের ব্যাপারে কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জানিয়েন প্রধান নিবাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেছেন, নির্বাচনে কোনো অনিয়মের সঙ্গে আপোষ করা হবে না। মানুষ ভোট দেবে তার পছন্দের প্রার্থীকে, সেই প্রার্থীই ভোটে নির্বাচিত হবেন। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, নির্বাচনে কে কোন দলের বা গোষ্ঠীর তা দেখা হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর। জাতীয় নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেয়ার যে অভিযোগ বিএনপি করেছে তার বেশিরভাগই ক্ষেত্রেই সঠিক নয় বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি নির্বাচনে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান।।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.