পাকিস্তানে হামলা করার জন্য অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারা

পাকিস্তানে হামলা করার জন্য অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারা।

মঙ্গলবার টুইটারে অক্ষয় কুমার লিখেছেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো।’

এছাড়া আরও অভিনন্দন জানিয়েছেন সোনাক্ষী সিনহা, অজয় দেবগান, অনুপম খের, স্বরা ভাস্কর, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের, শ্রুতি শেঠ, আথিয়া শেঠি, মধুর ভান্ডারকার, বিবেক ওবেরয়, মুগ্ধ ভাইরা গডসে, তুষার কাপুর, রাভিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, তাপসী পান্নু, সঞ্জয় দত্ত প্রমুখ।

একজন লিখেছেন, ‘এটা সত্যিই সুন্দর একটা সকাল।’

এছাড়া ভারতীয় বিমানবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের তারকারাও। বিমানবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন ও এই হামলাকে স্বাগত জানিয়ে টুইটারে লিখেছেন রজনীকান্ত, কমল হাসান, রাজামৌলি, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, কল্যাণরাম নন্দমুরি, তামান্না ভাটিয়া, কাজল আগরওয়াল, সুন্দরীয়া রজনীকান্ত, নিক্কি গলরানি, বরুণ তেজ কনিডেলা প্রমুখ।

এর আগে মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলা করে। এতে ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়।

তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

এ বিষয়ে ইমরান খানের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত যে স্থানে হামলা করার দাবি জানিয়েছে, সেখানে সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্বের জন্য স্থানটি খোলা রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সরকার আরেকবার তাদের আত্মস্বার্থে বেপরোয়া কাল্পনিক দাবির আশ্রয় নিয়েছে।

‘ঘরোয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত অনাকাঙ্ক্ষিতভাবে যে আগ্রাসন চালিয়েছে, সময় ও স্থান অনুসারে পাকিস্তান তার জবাব দেবে।’

এরপরপরই মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পঞ্চ জেলায় বিকাল সাড়ে ৬টার দিকে ভারতীয় সামীন্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারি মর্টার শেল হামলা চালায়। এতে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এবং অনেকে আহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ওই এলাকার পুলিশ দাবি করছে, পাক সেনারা গ্রামবাসীর ওপর মর্টার বোমা হামলা চালায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.