দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে রাজনীতি নিয়ে আলোচনা করতে হবেঃ মেনন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের মত বিনিময়ের স্বাধীনতা সবার রয়েছে কিন্তু রাজনীতি নিয়ে আমরা কেউ কথা বলি না। দেশে জনগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনতে রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে। একইসঙ্গে স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসে যেসব ব্যক্তি-দলের অবদান ছিল তাদের স্বীকৃতি দিয়ে যথাযথ সম্মান দিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, নিজেদের মধ্যে বিকল্প তৈরি করতে হবে। তবে তা হতে হবে রাজনৈতিকভাবে। সে জায়গায় নিজেদের প্রমাণ করতে হবে। বর্তমানে দেশে আওয়ামী লীগের বিকল্প নেই। বিএনপি জামায়াত বিকল্প হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কারণ যুদ্ধাপরাধীদের দেশের জনগণ বর্জন করেছে। জামায়াতের কেউ কেউ এখন ক্ষমা চাইতে রাজি। অবশ্যই তাদের ক্ষমা চাইতে হবে। তবে সেটা হতে হবে মুক্তিযুদ্ধকে স্বীকার করে। এছাড়া জামায়াতের কেউ কেউ সংস্কারের কথা বলে। এ সংস্কার হতে হবে একে পার্টির মতো, মুসলিমদের মতো। এরপর যে জামায়াত আসবে তারা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ত্যাগ করেছে কিনা তা এখন থেকেই ভাবতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.