দল-ব্যক্তির কাছে নয়, সংবিধানের কাছে দায়বদ্ধ

দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠান উদ্বোধনের সময় কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনারা একমাত্র প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ; কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ওপর দায়বদ্ধ নন।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি আরও বলেন, সমন্বয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো দূরে থাকব। জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন। এখানে আছেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটার, যাঁদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে। আপনারা এসব লোকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এঁরা আপনাদের প্রতি তাকিয়ে আছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.