আমরা একটি মিগ-২১ বিমান হারিয়েছি, ওই বিমানের পাইলটও নিখোঁজ রয়েছেনঃ রবিশ কুমার

কাশ্মীরের পুলওয়ামাতে হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলায় দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আজ বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি দুই পাইলটকে আটকের কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

আটক ওই দুই ভারতীয় পাইলটের মধ্যে একজনের ভিডিও প্রকাশ করেছে ইসলামাবাদ। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, চোখ বাঁধা একজন লোক বলছেন, আমি উইং কমান্ডার অভিনন্দন এবং একজন পাইলট। আমার সার্ভিস নম্বর-২৭৯৮১।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সেনা কর্মকর্তারা বলেন- আমাদের স্থলবাহিনী দুই ভারতীয় পাইলটকে আটক করেছে। তাদের একজন আহত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর ইচ্ছায় তার প্রতি ভালো করে যত্ন নেয়া হবে। এছাড়া আরেকজন আমাদের সঙ্গেই আছেন।নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, আমরা একটি মিগ-২১ বিমান হারিয়েছি। আর ওই বিমানের পাইলটও নিখোঁজ রয়েছেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.