আত্মরক্ষার্থেই বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলেছে ভারতঃ সুষমা স্বরাজ

পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান নয়। বরং আত্মরক্ষার্থেই বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ভারত। কারণ, জঙ্গিদের স্বর্গ হয়ে উঠেছে পাকিস্তান। এবং ভারতে ফের আত্মঘাতী হামলার ছক কষছে জইশ। যা রুখতেই ওই পদক্ষেপ। চিনের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় বায়ুসেনার অভিযানের সমর্থনে বুধবার এ কথাই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

রাশিয়া, ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের নিয়ে আয়োজিত ১৬তম ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে চিনে গিয়েছেন সুষমা স্বরাজ। তার আগে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে একটি পার্শ্ব বৈঠক করেন সুষমা। ওই ত্রিপাক্ষিক বৈঠকের আগে উদ্বোধনী ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিদেশমন্ত্রী। তাঁর বক্তব্যে মঙ্গলবার ভোরে ভারতীয় বায়ুসেনার অভিযানের স্বপক্ষে মুখ খোলেন সুষমা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.