শেখ হাসিনাকে সরকার গঠন করতে রাষ্ট্রপতির আমন্ত্রণ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ এই আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিকাল ৪টায় বঙ্গভবনে পৌঁছান শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টার কিছু সময় পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন।

সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও মহাজোটের ২৮৮ সংসদ সদস্য। এছাড়া স্বতন্ত্র আরও তিন জনপ্রতিনিধিও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.