ফলাফল বাতিলও নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে ইসিতে ঐক্যফ্রন্ট

একাদশ সংসদ নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের জাতীয় নির্বাচন দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ বৃহস্পতিবার ৩টার দিকে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার সহায়তায় নির্বাচনের আগের রাত ৯টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করে সারাদেশে ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয়। এছাড়া ওই রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহন কর্মকর্তার সহায়তাায় আওয়ামী লীগকর্মী ও সন্ত্রসাবাহিনীর সহায়তায় ৩০ থেকে ৬০ শতাংশ ভোট কেটে ব্যালেট বাক্সে ভর্তি করা হয়। ১৭টি পয়েন্টে অনিয়মের চিত্র ধরে হয় স্মারকলিপিতে। এছাড়া অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ভোটারদের সঙ্গে প্রতারণা, ভোট জালিয়াতি, সরকারি প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রকে নজীরবিহীন ভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার এবং নির্বাচন কমিশনের সর্বাতœক পক্ষপাতমূলক কার্যকলাপের মাধ্যমে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাপল বাতিল এবং অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। সিইসির হাতে স্মারকলিপি তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.