যশোরে এমপির বাড়ি এবং আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলা

যশোরে  এমপির বাড়ি এবং আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার রাত আড়াইটার দিকে পরপর এ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও বোমার সরঞ।জামাদি উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান মুঠোফোনে যুগান্তরকে জানান, রাত আড়াইটার দিকে যশোর-৩ আসনের এমটি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা চালানো হয়।

এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের মালিকাধীন হোটেল জাবিরে বোমা বিস্ফোরণ হয়।

এর আগে শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুর বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটে। এরপর চাকলাদার ফিলিং স্টেশনেও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এর আগে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল ও যুবলীগ নেতা রাবিবুল হাসানের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.