বিএনপিকে বিভক্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আজকে অনেক চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দূর্বল করার জন্য। এর আগেও চেষ্টা করেছে- বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেয়া। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কোনোদিনই তারা (সরকার) সেটা পারবে না। যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে।
মির্জা আলমগীর বলেন, আমাদের রাজনীতিকে বুঝে সেই রাজনীতির পক্ষে আমাদেরকে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশী জাতীয়তাবাদীর রাজনীতিকে ধারণ করে। সেজন্যেই বিএনপির প্রতি তাদের এতো দূর্বলতা, বিএনপিকে তারা ভালোভাবে।
সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে, দেশপ্রেমিক শক্তিগুলোকে শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানব গণতন্ত্রেকে ধবংস করছে, আমার স্বাধীনতাকে বিপন্ন করছে।

