কেমন আছ?
ভাল আছ তো?
এত রোগা হয়ে গেছ কেন?
বাহ! চুলগুলো তো আগের থেকে
আরো বেশি উচ্ছল হয়েছে দেখছি,
নাকে নথ পড়া শুরু করলে কবে থেকে?
হাতের নখ বড় রাখার অভ্যাসটা এখনো আছে দেখছি…
এখন আর হাতে মেহেদী লাগাও না কেন?
তোমার হাতে মেহেদীর রঙ কিন্তু বেশ দেখতে লাগে।
ওমা! তোমার দেখি এখনও গালে সেই আগের মতোই টোল পড়ে,
আচ্ছা গালের বা পাশটায় একটা কালো তিল ছিল না?
চশমার ফ্রেম টা দেখি এখনো আগের মতোই আছে,
এখনো কি ইনহেলার লাগে?
তীব্র শ্বাসকষ্ট কি এখনো হয়?
উমম! মেডিসিন নিতে এখনো ফাঁকি দাও নিশ্চয়?
আচ্ছা ভাল থেকো…


