পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন লেখিকা গীতা মেহতা

পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন লেখিকা গীতা মেহতা।

২৫ জানুয়ারি পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সব মিলিয়ে মোট ১১৩ জনের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে লেখিকা গীতা মেহতা অন্যতম। গীতা বর্তমানে নিউ ইয়র্কে থাকেন। নিউ ইয়র্ক থেকেই এক বিবৃতি দিয়ে তিনি এই পুরস্কার নেওয়ার কথা অস্বীকার করেছেন।

ওই বিবৃতিতে গীতা জানিয়েছেন, “ভারত সরকার আমাকে পদ্মশ্রীর জন্য যোগ্য মনে করেছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই সম্মান আমি নিতে পারব না। কারণ সামনেই লোকসভা নির্বাচন। এই সময়ে এই সম্মান ভুল বার্তা দিতে পারে, তাতে ভারত সরকার এবং আমি, দু’জনেই বিব্রত হব। যা আমার পক্ষে আরও বেশি দুঃখজনক।’’সুত্র আনন্দ বাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.