তোমার যতটুকুন সামর্থ্য আছে তাই দিয়ে ধ্বংসের বিরুদ্ধে কিছু করো, সুইজারল্যান্ডে ছাত্রদের বিক্ষোভ

জলবায়ু পরিবর্তনে সারা পৃথিবী ধ্বংসের মুখে এবং কার্বনডাই অক্সাইড উৎপাদনে ট্যাক্স দিতে হবে, তারই প্রতিবাদে-
Act, React, Stop destroying everything, Climatic State of emergency, Stop CO2, Stop pollution, etc……
পৃথিবী ধ্বংসের মুখে “তোমার যতটুকুন সামর্থ্য আছে তাই দিয়ে ধ্বংসের বিরুদ্ধে কিছু করো” এই শ্লোগানে আজ ১৮ই ডিসেম্বর শুক্রবার, সুইজারল্যান্ডের কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা সারা সুইজারল্যান্ড ব্যাপী এক প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে, কর্মসূচী তে ছিল বিভিন্ন শ্লোগান লেখা পোস্টার লিফলেট ব্যানার সহ ফেডারেল এবং ক্যান্টন সরকারের অফিসের সামনে দাড়ানো, ট্রেন স্টেশন সহ যে সব জায়গায় লোক সমাগম হয় সেখানে দাড়ানো, দৃষ্টি আকর্ষনের জন্য ক্যাসেটে বাজতে থাকে বিপ্লবী এবং দেশাত্ববোধক গান, ছাত্র ছাত্রীরা জোরে জোরে এক সাথে ক্যাসেটের গানের সাথে গাইতে থাকে, অপুর্ব অসাধারন শান্তিপুর্ন প্রতিবাদ । পশ্চিমা দেশ গুলিতে ছাত্র ছাত্রীদের রাজনীতি নিয়ে যতটা না ভাবনা তার চাইতে অনেক বেশী ভাবনা বিশ্বশান্তি, প্রগতি, প্রকৃতি, কাজ, নাগরিক অধিকার, সমতা মানবতা ইত্যাদি নিয়ে- দেখুন ছেলে মেয়েদের লেখা শ্লোগান গুলি কি ছিল! তা হলেই বুঝতে পারবেন ওরা কি চায় ? তোমার যতটুকুন সামর্থ্য আছে তাই দিয়ে ধ্বংসের বিরুদ্ধে কিছু করো, জলবায়ুর সমস্যা দেশের জরুরী সমস্যা , জলবায়ুর সমস্যা পৃথিবীর প্রধান সমস্যা, প্রকৃতি কে রক্ষা করো প্রকৃতি কে বাঁচতে দাও, শান্তির দেশ চাই শান্তির পৃথিবী চাই, কার্বনডাই অক্সাইড কমাতে হবে পলিউশন কমাতে হবে, কার্বনডাই অক্সাইড উৎপাদনে ট্যাক্স দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ,,
স্বাধীকার আন্দোলনে এক দিকে ৬ দফা অন্যদিকে ছাত্রদের ১১ দফা ছিল স্বাধীনতার মুক্তির সনদ, সেই সময়ে ছাত্রদের ১১ দফার ভিতর পাটের ন্যায্য মুল্য শ্রমিকের ন্যায্য বেতন সহ বেশ কয়েকটা দফা ছিল কৃষক শ্রমিকদের অধিকার নিয়ে যা সারা বাংলায় আলোড়িত হয়েছিল, সেদিন ছাত্ররা ছিল জাতির সাহস বিবেক আশা আকাংখার প্রতিক, স্বাধীনের পরে ও বেশ কয়েক বছর তার রেশ ছিল, তারপরের ইতিহাশ শুধু অবক্ষয় , চাদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজী তেলবাজী আধিপত্য আর চামচামী যেখানে আদর্শের কোন বালাই নাই, এত যে অবক্ষয় তার মধ্যে থেকে ও সাধারন ছাত্ররা সুর্যের আলোর মতন ঝলকানি দিয়ে গেল ভ্যাট বিরোধী, কোঠা সংস্কার আর সড়ক আন্দোলনে। আশাবাদী হই বাংলাদেশের ছাত্র সমাজ দুর্বৃত্তায়নের কবল থেকে বেরিয়ে এসে পুর্বের ধারায় ফিরে আসবে কথা বলবে শান্তি, প্রগতি, প্রকৃতি, কাজ, নাগরিক অধিকার, সমতা মানবতা ইত্যাদি নিয়ে
। সুইজারল্যান্ড থেকে কাজী আসাদুজ্জামান, কমিউনিটি নেতা এবং মানবধিকার কর্মী ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.