ট্রাকের ধক্কায় কেরানিগঞ্জে স্কুল ছাত্রী দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত শিশু দুটির বাবা কালিম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভাই-বোন কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন।

স্কুলের শিক্ষক রাবেয়া বশরী বলেন, আজ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা উৎসব ছিল। খেলা শেষে শিশুদের বাবা তাদের নিয়ে বাসায় ফিরছিলেন। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুরের পুরাহাটি এলাকায়। বেলা সাড়ে ১১টার দিকে পথে রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.