এটা স্পষ্ট যে নির্বাচন ত্রুটিহীন ছিল নাঃজাতিসংঘ

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ফের সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদফতরে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের এক সংবাদ সম্মেলনে তার মুখপাত্র এই আহ্বান জানান। পাশাপাশি প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে উদারতা দেখিয়েছে সেজন্য জাতিসংঘ ভীষণভাবে কৃতজ্ঞ বলে জানানো হয়।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন ইতিবাচক ফলাফল আনা যায় সেজন্য অর্থবহ সংলাপ আয়োজন করতে পরামর্শ দিয়েছে জাতিসংঘ।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে উদারতা দেখিয়েছে সেজন্য জাতিসংঘ ভীষণভাবে কৃতজ্ঞ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন ও গ্রেফতারের অভিযোগের ব্যাপারে পর্যবেক্ষণ জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে নির্বাচন ত্রুটিহীন ছিল না। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতিসংঘ কোনো বিশেষ দূত বা দল পাঠাতে আগ্রহী কি-না, এমন এক প্রশ্নের জবাবে গুতিয়েরেসের মুখপাত্র বলেন, ম্যান্ডেট বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এমন কোনো তদন্তে আমরা যেতে পারি না।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.